
টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় পুলিশের মামলা, সহকারী ম্যানেজার গ্রেফতার
প্রতিবেদক, নেত্রকোনা
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২২:২১

নিহত সাংবাদিকের পরিবারের পাশে স্থানীয় বিএনপি নেতারা। ছবি: সময় সংবাদ
দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়া সাংবাদিক লুৎফর জামান ওরফে আলিফ ফকিরের স্ত্রী ও সন্তানদের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় অনিন্দিতা সাংমার বাড়িতে বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে এক লাখ টাকার আর্থিক অনুদান পাঠান তিনি।
পরিবারটির খোঁজখবর নিতে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে বিরিশিরি ইউনিয়নের তেলঞ্জিয়া গ্রামে যান উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমার হাতে এক লাখ টাকার আর্থিক অনুদান ও শিশুদের পোশাক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সহ-সভাপতি এম এ জিন্নাহ, সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ শহিদুল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার। এছাড়াও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া বলেন, অনিন্দিতা সাংমা নিজের নিরাপত্তা ও সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তা চেয়ে ডেপুটি স্পিকারের কাছে কর্মসংস্থানের নিশ্চয়তা চেয়েছেন। এসকল দাবিগুলো পূরণ করবেন বলেও ডেপুটি স্পিকার জানিয়েছেন।
এর আগে গত ১৫ অক্টোবর বাড়ির পাশের একটি দোকানে চা খেয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হন সাংবাদিক আলিফ। পরে স্ত্রীসহ আশপাশের মানুষ এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপরদিন শুক্রবার ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করলে নিজ গ্রাম কলমাকান্দা উপজেলার শুনুই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার রাতে স্ত্রী আনন্দিতা সাংমা দুর্গাপুর ফিরে গিয়ে ৭ থেকে ৮ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৫ টি গুলিবিদ্ধ হওয়ার তথ্য উল্লেখ করেন।
এ ঘটনার প্রতিবাদে শনিবার সাংবাদিক সমাজের ব্যানারে দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা মানবন্ধন করেছেন। ঘটনার ৪৮ ঘণ্টা পার হতে চললেও এখনো কোনো আসামি আটক হয়নি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, তার স্ত্রীর নিরাপত্তায় পুলিশ টহল রয়েছে। প্রাথমিক ভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। তাই কিছুটা সময় লাগছে। তবে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে দ্রুতই ধরা পড়বে অভিযুক্ত।