
ফরিদপুরে বালুবাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত
প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১৭:০

দুর্ঘটনার কবলে পড়া অ্যাম্বুলেন্সটি। ছবি: সময় সংবাদ
ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার আরকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা যায়, সাতক্ষীরা থেকে ঢাকা গামী কিং ফিসার নামের যাত্রীবাহি বাসটি আড়কান্দি নামক স্থানে পৌঁছালে ফরিদপুর থেকে মাগুরাগামী অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা তিনজন নিহত হন। আহত হন আরো ৪ জন।
আহতদের উদ্ধার করে মধুখলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামিম রেজা জানান, মাগুরা জেলা থেকে সকালে ফরিদপুরে একটি কর্মশালায় যোগ দিতে আসে ৭ শিক্ষার্থী। কর্মশালা শেষে অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।