
৫ মাসের মেয়েকে বাঁচাতে অসহায় বাবার আকুতি
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২১:১৩

প্রতীকী ছবি
ঝালকাঠিতে নানাবাড়ি বেড়াতে গিয়ে তিন বছরের এক শিশু ভিমরুলের কামড়ে মারা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের মকরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রেদোয়ান নামের ওই শিশু একই ইউনিয়নের বেত্রা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
স্বজনেরা জানান, সকালে মায়ের সঙ্গে পাশের গ্রামের নানা বাচ্চু মিয়ার বাড়িতে যায় সে। দুপুরে বাড়ির পাশের বাগানে খেলতে গেলে অনেকগুলো ভিমরুল শিশুটির শরীরে হুল ফোটায়। রেদোয়ানের চিৎকারে নানি জোসনা বেগম ছুটে গেলে তিনিও ভিমরুলের আক্রমণে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. টি এম মেহেদী হাসান সানি বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি ও তার নানিকে গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে ওষুধপত্র প্রয়োগ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, ভুল চিকিৎসা ও ভিমরুলের বিষের কারণে শিশুটির মৃত্যু হতে পারে।
প্রাসঙ্গিক: