
৫ মাসের মেয়েকে বাঁচাতে অসহায় বাবার আকুতি
বাংলাদেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২১:৫৬

জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় ১ হাজার ৮৮৩টি মামলা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এসব ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ন্যায়বিচার দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রোকেয়া বেগমের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, এসব মামলার মধ্যে ৮০৫টি হত্যা মামলা এবং ১ হাজার ৭৮টি অন্যান্য ধারায় দায়ের করা হয়েছে। ২৯৩টি মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৯৮টি এবং অন্যান্য মামলা ১১৫টি। এসব মামলার বিচারকাজ চলমান রয়েছে।
এছাড়া ঘটনাস্থল-সংক্রান্ত কারণে সঠিক থানায় মামলা দায়ের না হওয়া এবং একই ঘটনায় একাধিক বাদীর একাধিক মামলা দায়েরের কারণে ৯১টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বাকি ১ হাজার ৪৯৯টি মামলার তদন্ত চলছে বলে জানান মন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রতিটি মামলার তদন্তে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও আইনগত প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৭৯টি মামলা হয়েছে। দায়ের করা মামলাগুলোর মধ্যে বর্তমানে ২৬টি বিচারাধীন এবং ৪৫টি তদন্তাধীন রয়েছে।
আইনমন্ত্রী আরও জানান, ট্রাইব্যুনালের আটটি মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণার মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। এসব রায়ে মোট ৭৩ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনকে মৃত্যুদণ্ড এবং ৪৯ জনকে আমৃত্যু কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রাসঙ্গিক: