
রিয়াদ ও দাম্মামে বিমানের ফ্লাইট স্থগিতের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৭:৩

শেখ হাসিনা। ফাইল ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুতই দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান। তিনি বলেন, দুদকসহ যৌথ তদন্ত দল তড়িৎগতিতে কাজ করছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলার চার্জশিট হলেও অধিকাংশ মামলার অনুসন্ধান ও তদন্ত এখনো শেষ করতে পারেনি দুদক।
দুদকের তালিকায় থাকা শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুর প্রকল্পে ৫০০ কোটি ডলার দুর্নীতি, মুজিববর্ষের নামে অর্থ লুটপাট, নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনসহ একাধিক দুর্নীতির অনুসন্ধান শুরু করেছিল সংস্থাটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসব বিষয়ে জানতে চাইলে দুদক মহাপরিচালক বলেন, যৌথ তদন্তে দ্রুতই কাজ শেষ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এদিকে, নজিরবিহীন দুর্নীতির অভিযোগে আলোচিত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনতে সরকারের সব সংস্থার সঙ্গে দুদক কাজ করে যাচ্ছে বলে জানান মহাপরিচালক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন কমিশন দায়িত্ব গ্রহণের দেড় মাসে ১২১টি মামলা ও ৬১টি চার্জশিট আদালতে দাখিল করেছে।