
কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় ৭ আসামির যাবজ্জীবন
বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৫:৪৪

নয়াপল্টনের সমাবেশে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৭১-এ অর্জিত সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে দেশের মানুষের উপর বাকশাল চাপিয়ে দেয়া হয়েছিলো, ৭ নভেম্বর সেই গোষ্ঠীকে সিপাহি-জনতা পরাজিত করেছিলো বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবসের র্যালী পূর্ব সমাবেশে একথা বলেন সরকার প্রধান।
তিনি বলেন, অতীতের মতো আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তারা দেশের সার্বভৌমত্ব দাবিয়ে রাখতে চায়। এসময়, ৭১, ৭ নভেম্বর এবং ২৪-এর মতো ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
এদিকে, দুই দশক পর ৭ নভেম্বরে আড়ম্বরপূর্ণ আয়োজন নিয়ে রাজপথে বিএনপি। দুপুর পৌনে ৩টায় নয়াপল্টনে লাখো জনতার মধ্যে উপস্থিত হন ৭ নভেম্বরে সিপাহি জনতার নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান।
উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন আপামর জনসাধারণের। হাত নেড়ে অভিবাদনের জবাব দেন বিএনপি চেয়ারম্যান। পরে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় 'সার্বভৌমত্ব' র্যালী। যোগ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের লাখো নেতাকর্মী।