
ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে নিহত এক, আহত ২০

মৃতের বাড়িতে স্বজনদের ভিড়। ছবি: সময় সংবাদ
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ প্রতিপক্ষের মারপিট ও ধারালো হাঁসুয়ার আঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলান উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ২২ শতাংশ আবাদি জমি নিয়ে দীর্ঘদিন ধরে মকবুল হোসেনের সঙ্গে প্রতিবেশী শাহাবুদ্দিন মিয়ার পরিবারের সাথে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চমলান রয়েছে।
এ ঘটনার জের ধরে আজ সকালে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মকবুল হোসেন। পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে মারপিট ও ধারালো হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পরিবারের সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও বেধড়ক মারপিট করা হয়। হামলায় আহত হন মকবুলের পরিবারের বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ ১৬ জনকে আটক করে।
আটককৃতরা হলেন—দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামের মো. শাহাবুদ্দিন মিয়া (৬০), মো. নজরুল ইসলাম (৫০), মঞ্জু মিয়া (৪০), রেজাউল করিম (২৮), রাশেদুল ইসলাম (২৮), মো. মোকছেদুল ইসলাম (১৮), আবিল হোসেন (১৮), মিন্টু মিয়া (৩৫), মো. লিটন মিয়া (৩৫), মোছা. নিরফুল (৪০), কল্পনা বেগম (২৫), নুর ভানু (৪৫), শিল্পী বেগম (৩৫), মোছা. খোরশেদা বেগম (২৬), ফাতেমা বেগম (১৯) এবং শাবানা খাতুন (২২)।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।