
আগুনে পুড়ে গেছে ষষ্ঠ তলার সব দোকান: ফায়ার সার্ভিস
প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০:১৩

হামলায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ছবি: সময় সংবাদ
ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলার নিয়োগে অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন করায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে চার ব্যক্তিকে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। রাতে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত রোববার (১১ অক্টোবর) দুপুরে নগরকান্দা প্রেসক্লাবে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন খোরশেদ আহমেদ দোলন সহ ভুক্তভোগীরা। এরই জের ধরে ক্ষিপ্ত হয়ে আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে সারের ডিলারশিপ পাওয়া মেসার্স এসএস এন্টার প্রাইজের স্বত্তাধিকারী শিবলী সাদিক ওরফে তুষার মন্ডল ২০-২৫ জন লোকজন নিয়ে বাঙ্গাবাড়িয়া বাজারে যান।
সেখানে সংবাদ সম্মেলন করা খোরশেদ আহমেদ দোলন, সুমন তালুকাদার, ওয়াজেদ মোল্যা ও মোস্তাক আহমেদ কলি মন্ডলের ওপর অতর্কিতভাবে হামলা চালান শিবলী সাদিকসহ তার লোকজন।
হামলার সময় পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় চারজনকে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের স্বজনরা জানান, নগরকান্দা পৌরসভা এবং উপজেলার ৯টি ইউনিয়নে সারের ডিলার নিয়োগে অনিয়ম হওয়ায় সংবাদ সম্মেলন করেন খোরশেদ আহমেদ দোলন সহ ভুক্তভোগীরা। এতে ক্ষিপ্ত হন সারের ডিলারশীপ পাওয়া শিবলী সাদিক। সন্ধ্যায় শিবলী সাদিক ও তার লোকজন পিটিয়ে ও কুপিয়ে খোরশেদ আহমেদ দোলনসহ চারজনকে জখম করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার বিষয়ে মেসার্স এসএস এন্টার প্রাইজের স্বত্তাধিকারী শিবলী সাদিক ওরফে তুষার মন্ডলকে কল দিলে তিনি মোবাইল ফোনে চার্জ নেই বলে কেটে দেন। এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বারবার ফোনের লাইন কেটে দেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।