
ব্রিজ তো নয় যেন মরণফাঁদ!
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৬:১০

আব্দুল আওয়ালের মরদেহের পাশেই পড়ে ছিল তার মোটরসাইকেলটি। ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়কের পাশের একটি হলুদের ক্ষেত থেকে আব্দুল আওয়াল নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার হলদেগাছি এলাকায় ভোলাহাট-রহনপুর সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পড়ে ছিল।
নিহত আব্দুল আওয়াল ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের মৃত আলা উদ্দীনের ছেলে। তিনি বিভিন্ন কৃষিপণ্যের ব্যবসা করতেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যদের দাবি, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।