
সাবেক এমপি ও সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন
প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৮:৯

সাংবাদিকবাহী গাড়ি কাছ থেকে চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে উল্টো সাংবাদিকদের ভিডিও করতে থাকেন যুবদলের নেতা পরিচয় দেয়া মো.আসাদুজ্জামান বিপ্লব। ছবি: সময় সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে আলেয়াবাদ মোড়ে সাংবাদিকবাহী গাড়ি থামিয়ে পৌরসভার নামে জোরপূর্বক চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.আসাদুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে।
এ সময় সাংবাদিকবাহী ওই মাইক্রোবাসে অবস্থান করছিলেন এটিএন নিউজ, সময় টিভি, একাত্তর টিভি, চ্যানেল টোয়েন্টিফোর, এখন টিভি, এসএটিভি ও চ্যানেল ওয়ানের সাংবাদিকেরা। তারা একটি সংবাদ কভারেজ করার জন্য শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর সলিমগঞ্জে যাচ্ছিলেন।
উপজেলার আলেয়াবাদ মোড়ে সাংবাদিকদের গাড়িটি আটকিয়ে এক পর্যায়ে ওই যুবদল নেতা অসৌজন্যমূলক আচরণ ও স্থানীয় সংসদ সদস্য এমএ মান্নানের ভাতিজা পরিচয় দেন। এসময় সাংবাদিকদের দিকে তেড়ে আসেন এবং অশ্রাব্য ভাষায় কথা বলে তর্কে জড়ান। পরে তার ব্যক্তিগত মোবাইল ফোন দিয়ে সাংবাদিকদের ভিডিও ধারণ করেন।
পরে সাংবাদিকেরা তার প্রকৃত পরিচয় জানতে চাইলে তিনি জানান, পৌরসভার ইজারাদার নবীনগর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলামের প্রতিনিধি তিনি।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এমএ মান্নানের কাছে ফোনে জানতে চাইলে তিনি জানান, মো. আসাদুজ্জামান বিপ্লব নামে তার কোনো ভাতিজা নেই। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে দ্রুত ইজারা বাতিলের ঘোষণা দেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীনগর পৌর প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করে দ্রুত ইজারা বাতিল করার কথা জানান। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এম এ মান্নান তাকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
আলিয়াবাদ মোড়ের পৌরসভার ইজারাদার ও নবীনগর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম বলেন, ‘সাংবাদিকের সঙ্গে যে অসৌজন্যমূলক ঘটনাটি ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং স্থানীয় এমপি মহোদয় ইজারা বাতিলের জন্য ইতিমধ্যেই তাদের সিদ্ধান্ত আমাকে জানিয়েছে। আমিও মনে করি ইজারা বাতিল করলে ভালো হয়। কারণ প্রায়শই বিভিন্ন ভিআইপিদের সঙ্গে সমস্যা হচ্ছে। এটি বাতিল করলেই ভালো হবে। কারণ আমার ব্যক্তিগত এবং দলের মান সম্মানের সঙ্গে এ বিষয়টি জড়িত।’
এ ব্যাপারে জানতে চাইলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ বলেন, ‘সে (অভিযুক্ত বিপ্লব) নবীনগর পৌর যুবদলের সাবেক নেতা। বর্তমানে যুবদলের কেউ না। তবে বিষয়টি আমরা অবগত হয়েছি। ভবিষ্যতে তার বিষয়টি আমাদের মাথায় থাকবে।’