
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি রুমে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২০:৪৫

সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জুবায়ের বাবু। ছবি: সময় সংবাদ
গণমাধ্যম এখন সবচেয়ে বেশি স্বাধীনতা উপভোগ করছে বলে মন্তব্য করেছেন সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জুবায়ের বাবু।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনসের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জুবায়ের বাবু বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গণমাধ্যমকে কোণঠাসা করে রাখা হয়েছিল। তবে বর্তমান সরকার স্বাধীন পরিবেশ ফিরিয়ে এনেছে।’
তরুণ প্রজন্মের লিডারশিপেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের গড় আইকিউ লেভেল ৭৪। এর ফলে সোশ্যাল মিডিয়ায় যেকোনো এআই ভিডিও বা ফটোকার্ড দেখে তারা বিশ্বাস করে। এর ফলে অপতথ্য ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। এসব অপতথ্য-গুজব প্রতিরোধে রাষ্ট্র-সরকারের পাশাপাশি তরুণ প্রজন্মকেও কাজ করতে হবে। রাষ্ট্রের যতটুকু দায়িত্ব একজন নাগরিক হিসেবে আমাদেরও ততটুকুই দায়িত্ব আছে। কেউ কারও চেয়ে কম নয়।’
তরুণদের উদ্দেশে সময় টিভির সিইও বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আপনারাই হলেন সবচেয়ে শক্তিশালী। আমাদের দেশের তরুণ প্রজন্ম প্রস্তুত হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে। আপনাদের লিডারশিপে বাংলাদেশ এগোবে, আপনাদের লিডারশিপে বাংলাদেশ গড়বে, আপনাদের লিডারশিপে বাংলাদেশ দেখাবে।’
জুবায়ের বাবু বলেন, ‘বাংলাদেশ এমন একটি দেশ, আমাদের তরুণ প্রজন্ম ইতিমধ্যে যা দেখিয়েছে বিশ্বের সব দেশে তা আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে।