
লংমার্চ প্রত্যাহার করে সংসদে ফিরুন, বিরোধী দলকে মীর শাহে আলম
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩০

কক্সবাজারের কুতুবদিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া জেলেপাড়ার বসতঘর। ছবি: সময় সংবাদ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় এক অগ্নিকাণ্ডে জেলেপাড়ার অন্তত ৩৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বহু জেলে পরিবারের সদস্যরা।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত আনুমানিক দুইটার দিকে দিদার জলদাসের বাড়ি থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ঘনবসতিপূর্ণ জেলেপাড়ার আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়া পরিবারের মধ্যে রয়েছে দিদার দাস, চন্দ্র সেন, প্রেমদাস, মধু রানী, সকাল দাস, রনী দাস ও পবিরন দাসসহ ৩৩টি পরিবার। আগুনে সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তারা। পবিরন দাসের স্ত্রী নয়ন দাস জানান, পিত্তথলির অস্ত্রোপচারের জন্য ঋণ করে ঘরে রাখা নগদ এক লাখ টাকা ও তার স্বামীর ডিগ্রির মূল সনদসহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, ‘রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। চুলার আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আখতার কামাল সিকদার জানান, ঘনবসতিপূর্ণ এলাকা এবং ঘরগুলো সারিবদ্ধভাবে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্তত ৩৩টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোকে জরুরি মানবিক সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।