
দেশ থেকে বিদায় নিচ্ছে টুজি নেটওয়ার্ক, ঝুঁকিতে ৬ কোটি বাটন ফোন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৪:২১

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
শেরেবাংলা নগরে অবস্থিত পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। একইসঙ্গে মাঠ পুনরুদ্ধারের দাবি জানান তারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের নামে অধিগ্রহণ করা মাঠে সচিবালয় স্থাপনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশের জন্য উদ্বেগজনক। শেরেবাংলা নগরের সবুজ পরিবেশ, জিয়া উদ্যানের আশপাশের নান্দনিকতা এবং নগরবাসীর উন্মুক্ত পরিসর রক্ষায় প্রস্তাবিত স্থাপনার পরিবেশগত প্রভাব মূল্যায়ন জরুরি। নগর পরিকল্পনা ও ঐতিহ্য সংরক্ষণসংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণের বিষয়টিও জনসমক্ষে স্পষ্ট করার আহ্বান জানান তারা।
এর আগে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) গণপূর্ত ও গৃহায়ণমন্ত্রী জাকারিয়া তাহের জানান, বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তর করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।