
জাপাকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে: শামীম পাটোয়ারী
সানবীর রূপল
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৪:২৭

গণপূর্ত ও গৃহায়ণমন্ত্রী জাকারিয়া তাহের। ফাইল ছবি
গণপূর্ত ও গৃহায়ণমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তর করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রকৌশলীদের বদলি ও পদায়নে লটারি পদ্ধতি চালুর বিষয়ে তিনি বলেন, লটারির মাধ্যমে বদলি ও পদায়নের ফলে সুশাসন ফিরে আসবে। বদলি বাণিজ্যের কারণে অনেক ভালো কর্মকর্তা যথাযথ পদায়ন বা ভালো জায়গায় বদলি পাননি। বদলি ও পদায়নে দুর্নীতি বন্ধে লটারির পদ্ধতি বেছে নেয়া হয়েছে। এর মাধ্যমে সবাই সমান সুযোগ পাবে এবং যোগ্য লোক যোগ্য জায়গায় যেতে পারবে।
রূপপুর প্রকল্পের ‘বালিশ কাণ্ড’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওই ঘটনায় গণপূর্ত অধিদফতরের দুর্নাম হয়েছিল। সেখান থেকে বের হয়ে আসতে চায় অধিদফতর।
মন্ত্রী জানান, এ পর্যন্ত ১ হাজার ৪৩০ জনকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে।