
ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
শিক্ষা
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২১:১৮

পূর্বনির্ধারিত তারিখেই ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে বুয়েট। ছবি সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলেও পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা হবে বলে জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
মঙ্গলবার (১০ নভেম্বর) বুয়েটের ওয়েবসাইটে দেয়া এক স্ক্রলে (সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি) ১৬ জানুয়ারিতেই হবে বলে জানানো হয়েছে।
এরআগে, ঢাবি প্রশাসনও পূর্বের নির্ধারিত তারিখ ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে বলে জানিয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ঢাবির উপ-উপাচার্য মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসির এক মতবিনিময় সভা করে। এতে ভর্তি পরীক্ষা গ্রহণ ও এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ইউজিসির সভায় আগামী জানুয়ারি থেকে আবেদন কার্যক্রম শুরু এবং ১ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষার নেয়ার সিদ্ধান্ত হয়।
ইউজিসির সভায় শিক্ষার্থীদের স্বার্থ, ভর্তি পরীক্ষার সময়সূচি, এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রমে সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।
আগামী ৩১ ডিসেম্বরের পূণর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে।
প্রাসঙ্গিক: