
আবারও শাহরুখের সঙ্গে পর্দা কাঁপাবেন দীপিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ২০:৫

দীর্ঘদিন ধরেই আলোচনায় বলিউডের কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল। ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরেই আলোচনায় বলিউডের কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা আমির খান। তার কথায়, সিনেমাটির দ্বিতীয় কিস্তি নিয়ে কাজ এগোচ্ছে।
পরিচালক রাজকুমার হিরানি বর্তমানে চিত্রনাট্য তৈরিতে ব্যস্ত। কয়েক সপ্তাহের মধ্যেই চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া শোনার কথা রয়েছে আমিরের।
সম্প্রতি সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছিলেন আমির খান। সেখানে তাকে দেওয়া হয় ‘স্ক্রিন আইকন’ পুরস্কার। অনুষ্ঠানেই ‘থ্রি ইডিয়টস’-এর পরবর্তী কিস্তি নিয়ে প্রশ্নের মুখে পড়েন এই অভিনেতা। জবাবে তিনি জানান, সিক্যুয়েলের চিত্রনাট্য তৈরির কাজ চলছে।
তবে নতুন সিনেমার শুটিং কবে শুরু হবে, কিংবা কবে নাগাদ এটি বড় পর্দায় আসবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ভক্তদের আপাতত অপেক্ষা করতে হচ্ছে পরবর্তী ঘোষণার জন্য।
২০০৯ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’। সিনেমাটিতে আমির খানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন কারিনা কাপুর খান, আর মাধবন ও শারমান যোশি।
প্রকৌশল বিভাগের তিন শিক্ষার্থীর বন্ধুত্ব, পড়াশোনার চাপ, সামাজিক প্রত্যাশা এবং জীবনের স্বপ্নকে ঘিরে নির্মিত ছবিটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়।
প্রায় ৫৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি সে সময় বক্স অফিসে বড় সাফল্য অর্জন করে। শুধু বিনোদন নয়, শিক্ষাব্যবস্থার প্রতিযোগিতা এবং নিজের পছন্দ অনুযায়ী জীবন গড়ার বার্তার কারণেও ছবিটি দর্শকদের মনে জায়গা করে নেয়।
আমির খান ও রাজকুমার হিরানির সফল জুটির আরেকটি উল্লেখযোগ্য সিনেমা ‘পিকে’। ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবিটিও বাণিজ্যিকভাবে সফল হয়েছিল।
‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে নতুন এই খবর প্রকাশ্যে আসায় দর্শকদের আগ্রহ আবারও বেড়েছে। পুরোনো চরিত্রগুলো নতুন গল্পে কীভাবে ফিরবে, কিংবা এবারের কাহিনিতে কোন বিষয়গুলো উঠে আসবে—তা নিয়ে এখন থেকেই কৌতূহল তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।
সূত্র: এবিপি