
সংসারে ভাঙনের সুর, যা জানালেন ফারুকী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৪

নরওয়েতে দেব ও কেরালায় রুক্মিণী। ফাইল ছবি
বিচ্ছেদের দীর্ঘ বিরতির পর টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে রুপালি পর্দায় জুটি হয়ে আবারও দর্শক হৃদয়ে ঝড় তুলেছেন টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব। তবে এ ঝড় যেন এবার ব্যক্তিগত জীবনও নাড়িয়ে দিয়েছে অভিনেতার। শোবিজ পাড়ায় গুঞ্জন চলছে, বর্তমানে নানা কারণে অভিনেত্রী ও প্রেমিকা রুক্মিণী মৈত্রের সঙ্গে নায়কের দূরত্ব তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি রুক্মিণীর সঙ্গে দূরত্ব বাড়ার গুঞ্জনের ডালপালাকে আরও একধাপ বাড়িয়ে দিয়েছেন দেব। শুটিংয়ের বাইরে শুভশ্রীর সঙ্গে আড্ডা- খোশগল্পে মেতে থাকার পর এবার ব্যক্তিগত ছুটি কাটাতে নরওয়েতে পাড়ি দিয়েছেন দেব।
নিশিত সূর্যের দেশে নরওয়ের ট্রমসো শহর থেকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেতা-প্রযোজক দেব। ছবিতে দেখা যায়, বরফ ও পাহাড়ঘেরা খোলা প্রকৃতির মাঝে দাঁড়িয়ে বড় শিংওয়ালা সুমেরু অঞ্চলের বিশেষ হরিণ বা রেনডিয়ারকে নিজ হাতে খাবার খাওয়াচ্ছেন দেব। ডার্ক গ্রে রঙের জ্যাকেট, কালো ট্র্যাক প্যান্ট ও রোদচশমায় বেশ স্টাইলিশ দেখাচ্ছে তাকে। কিন্তু বরফঘেরা সুদূর উত্তর মেরুর সফরে একা দেব, সঙ্গে নেই রুক্মিণী।
এদিকে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, দেবের প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মৈত্র এখন কেরালার কোচিতে রয়েছেন। সেখানে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দুইজনের আলাদা গন্তব্যের খবর ভক্তদের কাছে পৌঁছাতেই অশনি সংকেতের আভাস পাচ্ছেন তারা।
তৃণমূলের সংসদ সদস্য দেবের হাত ধরেই রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতে দেবের সঙ্গে জুটি বাঁধেন রুক্মিণী। একাধিক সিনেমায় জুটি গড়ে কাজ করায় পর্দার রসায়ন সত্যি করে ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে জড়ান টালিউডের এ দুই তারকা।