
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
ওয়েব ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৭:৩

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩২১ জন মারা গেছেন। এছাড়া, একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে এক লাখ পাঁচ হাজার ৩১৬ জনের।