
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৩:২৬

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ফাইল ছবি
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ২০২৩ সালের চেয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্তের হার কম। সেই সঙ্গে মৃত্যুহারও কম।
বুধবার (১৪ অক্টোবর) সোহরাওয়ার্দী মেডিকেলে ঝটিকা সফর শেষে এ কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, চিকিৎসা না পেয়ে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী যাতে ফিরে না যায় সেই ব্যবস্থা করছে সরকার। এরই মধ্যে আইসিইউ বেড বাড়ানোর পাশাপাশি সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬ জনে (১৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত)। একই সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে।
অন্যদিকে ২০২৩ সালে ডেঙ্গুতে মোট আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর মোট মারা যান ১ হাজার ৭০৫ জন।