
রিয়াদে ফের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হুতিদের, ভূপাতিত করল সৌদি জোট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৪:৫৫

মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অস্থিতিশীলতার জন্য ইসরাইলি দখলদারিত্বকে দায়ী করেছেন মিশর, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।
শুক্রবার (২৩ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আর-ফোর বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ অবস্থান তুলে ধরা হয়। বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলি দখলদারিত্বই এই অঞ্চল ও এর বাইরেও অস্থিতিশীলতার মূল উৎস।’
বৈঠকে অংশ নেওয়া চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। এ সমাধানের আওতায় ইসরাইলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্ত।
ইস্তাম্বুলের এই বৈঠকে তুরস্ক, মিশর, পাকিস্তান, সৌদির পাশাপাশি ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নেন। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার সংঘাত, ইসরায়েল-ফিলিস্তিন সংকট এবং আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রয়োজনীয়তা বিশেষ গুরুত্ব পায়।
এছাড়া সৌদি আরব ও ইয়েমেন সরকারের বিরুদ্ধে হুতি গোষ্ঠীর হামলা, নৌ চলাচলের নিরাপত্তা ও স্বাধীনতা এবং হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব প্রণালি ও কৃষ্ণসাগরে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করেন মন্ত্রীরা।
বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, আঞ্চলিক সংঘাত মোকাবিলায় সংলাপ, কূটনীতি ও উত্তেজনা প্রশমনের জরুরি প্রয়োজন রয়েছে। জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে সব অমীমাংসিত সংঘাতের স্থায়ী সমাধান আলোচনার মাধ্যমে খুঁজে বের করার ওপরও তাঁরা গুরুত্ব দেন।
বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সংঘাতগুলোর নিরাপত্তা, অর্থনীতি ও বাণিজ্যসংক্রান্ত প্রভাব মোকাবিলায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ দেশগুলো। সংঘাত প্রতিরোধ এবং শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নিতে একই কাঠামোয় সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হন আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।