
ফ্রান্সে বিক্ষোভের মাঝেই আকস্মিক সৌদি সফরে ম্যাক্রোঁ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৯:৪১

ভিসা নিয়ে কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর তিন লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে। গত মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র দফতরের কনসুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি লেখেন, ‘এরইমধ্যে তিন লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। মার্কিন ভিসাধারীদের প্রতি আমাদের বার্তা খুবই স্পষ্ট: আমাদের আইন মেনে চলুন, অন্যথায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ চিরতরে হারাবেন।’
সহকারী পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে আমাদের দেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তাকেই সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।’
মোরা নামদার তার বার্তার সঙ্গে হোয়াইট হাউসের একটি পোস্টও যুক্ত করেন। এতে বলা হয়, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্য যে কোনো প্রশাসনের চেয়ে অনেক দ্রুতগতিতে ভিসা বাতিলের পদক্ষেপ নিচ্ছে।
এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মূলত যেসব বিদেশি নাগরিক অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন কিংবা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন, তাদের ভিসাই বাতিল করা হয়েছে।
তিনি বলেন, ‘ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি যদি আইন ভঙ্গ করেন, প্রতারণার আশ্রয় নেন কিংবা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেন, তবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট–শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স)।’