
কলকাতায় পূজামণ্ডপে হুড়াহুড়িতে পদপিষ্ট বহু, মৃত্যুর আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২১:৩৪

ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় নুডলস খাওয়ার পর বাবা-মা ও তাদের তিন শিশুসন্তানের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আসল কারণ খুঁজে বের করতে একটি ফরেনসিক টিম কাজ শুরু করেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে পরিবারের সদস্যরা নুডলস খেয়েছিলেন। আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে তাদের ঘুম থেকে উঠতে না দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর বিষয়টি সামনে আসে।
ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকার নগলা শ্রী পদম গ্রামে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাম্বুলেন্স ও খাদ্য সুরক্ষা দফতরের কর্মীরা। এরপর তাদের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশের তথ্য মতে, মৃতরা হলেন— মহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫), তাদের ছেলে লাদ্দু (১১), সক্ষত (৩) ও মিষ্টি (৭)।
মহেশের মা জানিয়েছেন, আগের দিন রাতে পরিবারের সবাই নুডলস খেখান। তবে তাদের মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তে মৃত্যুর কারণ বেরিয়ে আসার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নয়ডার ডেপুটি পুলিশ কমিশনার সারণ কুমার সিং বলেছেন, এই পরিবারের সদস্যরা গতকাল রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে খাবার খান। এরপর তারা ঘুমাতে যান। আজ ওই তিন শিশুর একজনের পরীক্ষা ছিল। কিন্তু সে পরীক্ষা দিতে না ওঠার পর তার মৃত্যুর বিষয়টি সামনে আসে।
স্থানীয় এমএলএ ধীরেন্দ্র সিং এ ঘটনা নিয়ে বলেছেন, তাদের খাবারে কোনো বিষ ছিল কি না এখন সেটাই তদন্ত করা হচ্ছে। অন্য কোনো কারণে তাদের মৃত্যু হলো কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
মহেশের শ্যালিকা দাবি করেছেন যে, পরিবারটির ভেতরে বিরোধ চলছিল। তিনি জানান, জমি সংক্রান্ত একটি বিবাদ নিয়ে পরিবারটি সমস্যায় ছিল। মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে তদন্ত চালানোর সময় এই দাবির বিষয়টি সামনে এসেছে।
তথ্যসূত্র: এশিয়ানেট নিউজ বাংলা