
অমাবস্যার অন্ধকারে ইরানে হামলার ছক ট্রাম্পের!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৯:২

ইসরাইলি ধ্বংসযজ্ঞের কারণে গাজাজুড়ে ৬১ থেকে ৬৮ মিলিয়ন টন ধ্বংসস্তূপ জমেছে। ছবি: এপি
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় ৬ কোটি ১০ লাখ থেকে ৬ কোটি ৮০ লাখ টন ধ্বংসস্তূপ জমেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে বিপজ্জনক বর্জ্য ও ক্যানসার সৃষ্টিকারী অ্যাসবেস্টস। এতে উপত্যকাটিতে ভয়াবহ পরিবেশ ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) যুদ্ধ ও সশস্ত্র সংঘাতে পরিবেশের শোষণ রোধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয় ফিলিস্তিনের পরিবেশ মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলি ধ্বংসযজ্ঞের কারণে গাজাজুড়ে ৬১ থেকে ৬৮ মিলিয়ন টন ধ্বংসস্তূপ জমেছে। এর মধ্যে প্রায় ৪০ লাখ টন বিপজ্জনক বর্জ্য এবং অন্তত ৫০ হাজার টন অ্যাসবেস্টস রয়েছে।
অ্যাসবেস্টস এক ধরনের আঁশযুক্ত পদার্থ, যা ক্যানসার সৃষ্টি করতে পারে। অতীতে নির্মাণ ও ভবনের তাপ নিরোধক উপকরণ হিসেবে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হতো।
কর্তৃপক্ষ আরও জানায়, ইসরাইলি হামলায় গাজার ৮২ শতাংশ কৃষিজমি, জলপাই ও অন্যান্য ফলের ৯৭ শতাংশ গাছ এবং পানি ও পয়োনিষ্কাশন অবকাঠামোর ৮৪ শতাংশ ধ্বংস হয়েছে।
পয়োনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার ঘনমিটার অপরিশোধিত বর্জ্যপানি গাজার রাস্তাঘাট ও জলাধারে গিয়ে পড়ছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। পাশাপাশি উপত্যকাটির বেসামরিক অবকাঠামোর ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড