
মধ্যপ্রাচ্যে সব সংঘাত ও অস্থিতিশীলতার পেছনে ইরান দায়ী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৮:৩১

ইসরাইলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও পরবর্তী সরকার কে গঠন করবে, তা নিয়ে কাটেনি ধোঁয়াশা। কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। এই অনিশ্চয়তার মধ্যেই প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের জন্য ২৮ দিনের সময় দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু দরকষাকষি ও অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণের কারণে আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে ডাক পেতে পারেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যতক্ষণ না পর্যন্ত কোনো পক্ষ নেসেটের আস্থা অর্জনে সক্ষম হচ্ছে, ততক্ষণ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইলের রাষ্ট্রীয় ক্ষমতায় বহাল থাকছেন নেতানিয়াহুই।
বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর জনগণের সমর্থন হারালেও রাষ্ট্রীয় ক্ষমতা ও সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ আপাতত নেতানিয়াহুর হাতেই থাকছে। ইসরাইলি-ফিলিস্তিনি বিশ্লেষক ইহাব জাবারীন সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, 'নেতানিয়াহু সরকার গঠনের অগ্রাধিকার হারিয়েছেন ঠিকই, তবে প্রধানমন্ত্রিত্ব হারাননি। বিরোধীদের অভ্যন্তরীণ রাজনৈতিক মতভেদই এখন তার টিকে থাকার মূল শক্তি।'
ইসরাইলে পৃথক কোনো একক লিখিত সংবিধান না থাকলেও ‘বেসিক ল: দ্য গভর্মেন্ট’-এর ৩০ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত বিদায়ী সরকার নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে। ফলে এই সময়ে রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের সব সিদ্ধান্ত নেতানিয়াহুর হাতেই থাকছে।
অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষমতা ভোগ করবেন। এমনকি দেশটির শক্তিশালী অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা 'শিন বেত' সরাসরি তার কাছেই জবাবদিহি করবে।
তবে ‘বেসিক ল’-এর ৪০ অনুচ্ছেদ অনুযায়ী, একক সিদ্ধান্তে নতুন যুদ্ধ শুরুর কোনো আইনি এখতিয়ার তার নেই; এর জন্য প্রয়োজন মন্ত্রিসভার অনুমোদন। কিন্তু যেহেতু বিরোধী নেতা আইজেনকোট বা তার সহযোগীরা নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য নন, তাই গোয়েন্দা তথ্য কীভাবে উপস্থাপন করা হবে সেটির ওপর নেতানিয়াহুর একক প্রভাব থাকবে। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু নতুন যুদ্ধ শুরু না করলেও রাজনৈতিক স্বার্থে ইরান ও লেবাননকে কেন্দ্র করে বিদ্যমান হুমকিগুলোকে কাজে লাগাতে পারেন।
ক্ষমতার বিরাট অংশ ধরে রাখলেও নেতানিয়াহু অন্তর্বর্তীকালে ইচ্ছেমতো আইন সংশোধন বা পাস করাতে পারবেন না। ফলে দীর্ঘদিন ধরে চলা নিজের দুর্নীতির মামলা থেকে রেহাই পাওয়ার মতো কোনো নতুন আইন তৈরির সুযোগ তার নেই।
তবে ইসরাইল বিষয়ক লেখক ও বিশ্লেষক মায়সারা বাহর সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু এমন কিছু অর্থনৈতিক ও নীতিগত পদক্ষেপ নিতে পারেন, যা পরবর্তী সরকারের ওপর বড় ঋণের বোঝা বা প্রতিবন্ধকতা তৈরি করবে।
বর্তমানে নেতানিয়াহু তার পদকে কাজে লাগিয়ে বিরোধী জোটের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন। উদাহরণস্বরূপ, আইজেনকোটের জোটকে আরব দলগুলোর ওপর নির্ভরশীল হিসেবে তুলে ধরে ডানপন্থী ও জায়োনিস্ট ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি। বিশ্লেষকদের আশঙ্কা, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যর্থ করতে নেতানিয়াহু অভ্যন্তরীণ অস্থিরতাও উসকে দিতে পারেন।
উল্লেখ্য, ব্রিটেন ও ভারতের মতো দেশগুলোতেও অন্তর্বর্তী প্রধানমন্ত্রীরা একই ধরণের আইনি ক্ষমতা ভোগ করলেও নীতিগত বড় সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকেন। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বিদায়ী প্রেসিডেন্টকে রূপান্তর, বাজেট ও নিয়োগ প্রক্রিয়ায় কংগ্রেসের তীব্র নজরদারির মুখোমুখি হতে হয়। কিন্তু ইসরায়েলে রাজনৈতিক জটিলতা ও নেতানিয়াহুর চাল রাজনীতিকে কোনো দিকে মোড় দেওয়ায়, তা দেখার জন্য সবাইকে চোখ রাখতে হচ্ছে নেসেটের দিকে।