
অন্তর্বর্তী মেয়াদে কতটুকু ক্ষমতা নেতানিয়াহুর হাতে?
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৯:১৩

মধ্যপ্রাচ্যে চলমান চরম অস্থিতিশীলতা ও সংঘাতের জন্য সরাসরি ইরানকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার স্পষ্ট অভিযোগ, এই অঞ্চলের প্রায় প্রতিটি সংঘাতের নেপথ্যে কলকাঠি নাড়ছে ইরানি শাসকগোষ্ঠী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, ‘মধ্যপ্রাচ্যে যেসব অস্থিতিশীলতা ও সহিংসতা ছড়াতে দেখা যাচ্ছে, তার সবগুলোর পেছনে একটি সাধারণ যোগসূত্র রয়েছে, আর তা হলো ইরান।‘
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উদাহরণ টেনে বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহী, ইরাকের শিয়া সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস এবং সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ, এসব সংকটের প্রতিটির সঙ্গেই সরাসরি যুক্ত ইরানি সরকার।
রুবিও সতর্ক করে বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান সব অস্থিতিশীল কর্মকাণ্ডের পেছনে একটি সাধারণ পক্ষ সক্রিয় রয়েছে। সেটি আর কেউ নয়, ইরানি শাসকগোষ্ঠী। তারাই পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ভঙ্গের প্রধান মূল উৎস।‘
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলোও এখন বিষয়টি স্পষ্টভাবে উপলব্ধি করতে শুরু করেছে এবং ইরানের এই অস্থিতিশীল ভূমিকার বিষয়ে তারা সচেতন হচ্ছে।
সূত্র: ডন
প্রাসঙ্গিক: