
হারিকেন ইসাইয়াসের আঘাতে সাড়ে ৮ লাখ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২০:৩০

এআইএসএ সভাপতি নেহা বোরা। সংগৃহীত ছবি
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভের ঘটনায় আটক অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
পোস্টে নেহা বোরা লিখেছেন, ‘পুলিশ আমার ফোনটি নিয়ে নিয়েছিল। এখন আমি আমার ফোন ফেরত পেয়েছি। ময়দান গড়ি থানা থেকে নারীদেরও মুক্তি দেয়া হয়েছে।’
এর আগে, সকালে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে আন্দোলনকারী অন্যতম মুখ নেহা বোরাকে আটক করে পুলিশ।
এদিকে, ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে বিক্ষোভ ঘিরে আজ সন্ধ্যা পর্যন্ত প্রায় ৬ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এই পরিস্থিতিতেও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।