
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থেকে পিছু হটলেন ট্রাম্প, স্বস্তি পেল ভারত-চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫১

রাশিয়ার হামলায় ইউক্রেনের অন্তত নয়টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: রয়টার্স
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত আটজন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। হামলার ঘটনায় দুটি শপিং সেন্টার ক্ষতিগ্রস্ত এবং ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের (১৬ অক্টোবর) ওই হামলায় ইউক্রেনের অন্তত নয়টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।
পূর্বাঞ্চলীয় শহর খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, তিনটি জেলায় হামলায় ৭১ বছর বয়সী এক নারী ও ৫৮ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১২ জন।
দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্কে দুজন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও দুজন নিহত হয়েছেন।
পোল্যান্ডের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলের গভর্নর রোমান রোমানিউক বলেন, একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভ থেকে পোল্যান্ডমুখী কোভেল শহরে একটি কাস্টমস টার্মিনালে ড্রোনের আঘাতে অন্তত ১০টি ট্রাকে আগুন ধরে যায়।
আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দ্র কোভাল জানিয়েছেন, রিভনে ড্রোন হামলায় একটি বড় শপিং সেন্টারসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার হামলার পর শুক্রবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখের বেশি মানুষের কাছে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোলিন অঞ্চলে প্রায় ৩ লাখ ৭০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছিল; এর মধ্যে অন্তত ১ লাখ পরিবারের কাছে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।