
স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ২০:২৪

বিএনপি ও আওয়ামী লীগের নামে পার্থক্য থাকলেও তাদের কর্মকাণ্ডে কোনো পার্থক্য নেই বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যা ও ফ্যাসিবাদের ইতিহাস। বিএনপি ও আওয়ামী লীগের নামে পার্থক্য থাকলেও তাদের কর্মকাণ্ডে কোনো পার্থক্য নেই। ’
অলোচনা সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘পুরাতন ফ্যাসিবাদের পতনের পর এবার নতুন ফ্যাসিবাদের জন্ম হয়েছে।’
বিরোধী দল সরকারের কোনো অবৈধ কাজের সহযোগী হবে না বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।