
জাপাকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে: শামীম পাটোয়ারী
মহানগর ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৭:৪২

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ফাইল ছবি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, বাংলাদেশ না চাওয়া জামায়াতে ইসলামী প্রতিবাদ করছে যে, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় চায়নি! এনসিপিরও মন কাঁদছে, কিন্তু আয়াসের পাশে দাঁড়াতে পারছে না। তবে জামায়াত সরাসরি আয়াসের পক্ষে অবস্থান নিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘আসলে কে এই আয়াস, তাকে চালায় কে? প্রতারক উজ্জ্বল ওরফে আয়াসের পেছনে আছে জামায়াতের আমিরের উপদেষ্টা।’
তিনি বলেন, ‘ময়মনসিংহের প্রতারক উজ্জ্বল ঢাকায় এসে নাম, চুলের স্টাইল ও চেহারা (কিছুটা) বদলে হয়ে গেছে জুলাই যোদ্ধা আয়াস! ইতোপূর্বে সে প্রতারণার মামলায় জেলও খেটেছে, মামলা এখনো বিচারাধীন। সে প্রিজন ভ্যান থেকে বলেছে তার WhatsApp log in করে যাতে সব ডিলিট করা হয়! কি আছে তার WhatsApp -এ? কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি মারতে তাকে চুনকালি কেনার টাকা দিয়েছে জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির।’
রাশেদ খাঁন আরও বলেন, ‘জুলাইয়ের নামে যতগুলো বিতর্কিত সংগঠন ও বিতর্কিত কাজ আছে, তার অর্থ ও পরামর্শ দিয়ে পৃষ্ঠপোষকতা করে এই ব্যারিস্টার শাহরিয়ার কবির। এই ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে বাঁচাতেই WhatsApp এর তথ্য ডিলিট করতে বলেছে প্রতারক উজ্জ্বল ওরফে আয়াস!’