
হিলিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ত প্রতিমাশিল্পীরা
মুফতি আবদুল্লাহ তামিম
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৯

পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি, কণ্ঠস্বর নকল এবং মানুষের নামে মিথ্যা বক্তব্য প্রচার করাকে ইসলামে নিষিদ্ধ মিথ্যাচার হিসেবে উল্লেখ করেছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস।
শুক্রবার (৯ অক্টোবর) মক্কার মসজিদুল হারামে জুমার খুতবায় তিনি এসব বিষয়ে সতর্ক করেন। সৌদি সংবাদমাধ্যম সাবাক ও আজেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শায়খ সুদাইস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিডিও বিকৃত করা, অন্যের কণ্ঠস্বর নকল করা, পরিচয় ধারণ করা এবং কারও নামে মিথ্যা বক্তব্য বা ছবি প্রচার করা থেকে মুসলমানদের বিরত থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ড মানুষের অধিকার, ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান ক্ষুণ্ন করতে পারে।
তিনি আরও সতর্ক করেন, প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ালে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, সম্পর্কের অবনতি ঘটে এবং সামাজিক বিশ্বাস নষ্ট হয়। বিশেষ করে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভিডিও ও নকল কণ্ঠস্বর এতটাই বাস্তবসম্মত হয়ে উঠছে যে, আসল ও নকলের পার্থক্য বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে।
শায়খ সুদাইস কৃত্রিম বুদ্ধিমত্তার বিরোধিতা করেননি; বরং আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমকে কল্যাণকর কাজে ব্যবহারের আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, প্রযুক্তির মাধ্যমে মানুষের উপকার করার সুযোগ থাকলেও তা যেন প্রতারণা, অপপ্রচার কিংবা অন্যের ক্ষতির কারণ না হয়।
তিনি সংবাদ, ছবি ও ভিডিও প্রচারের আগে সেগুলোর সত্যতা যাচাই করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও জনপরিচিত ব্যক্তিদের নামে প্রচারিত বক্তব্য কিংবা ভিডিও যাচাই না করে ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।
কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে তাঁর এই সতর্কবার্তা ডিজিটাল যুগে সত্যনিষ্ঠা, দায়িত্বশীলতা ও মানুষের অধিকার রক্ষার গুরুত্বকে সামনে এনেছে।