
রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৫:৫৭

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও আইপি৬৯ সুরক্ষাসহ বাংলাদেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩২। ছবি: ভিভো
দীর্ঘস্থায়ী ব্যাটারি, পানি ও ধুলাবালি প্রতিরোধী সক্ষমতা এবং আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ওয়াই৩২ মডেলের এই ফোনে রয়েছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং আইপি৬৯ রেটিংয়ের সুরক্ষা।
ফোনটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর বড় ব্যাটারি। নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, এতে একটানা ৩৬ ঘণ্টা ফোনে কথা বলা, ১৪ ঘণ্টা নেভিগেশন ব্যবহার এবং ২০ ঘণ্টা শর্ট ভিডিও দেখার সুবিধা রয়েছে।
এ ছাড়া, ব্যাটারির দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা ধরে রাখতে এতে যুক্ত করা হয়েছে ছয় বছর পর্যন্ত ব্যাটারি হেলথ প্রযুক্তি।
দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষার জন্য ভিভো ওয়াই৩২-তে রয়েছে অ্যান্টি-ড্রপ আর্মার প্রযুক্তি। পাশাপাশি আইপি৬৯ রেটিংয়ের কারণে ফোনটি পানি ও ধুলাবালির বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে। ফলে বাইরে কাজ করেন কিংবা নিয়মিত যাতায়াত করতে হয়— এমন ব্যবহারকারীদের কথা বিবেচনায় রেখেই ফোনটির এসব বৈশিষ্ট্য তৈরি করা হয়েছে।
ডিজাইনের ক্ষেত্রে ফোনটিতে রয়েছে মেটালিক ক্যামেরা মডিউল ও ডায়নামিক নোটিফিকেশন লাইট। টোয়াইলাইট রেড ও সানসেট অরেঞ্জ—দুটি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।
নতুন এই মডেলের মাধ্যমে দীর্ঘস্থায়ী ব্যাটারি ও স্থায়িত্বকে গুরুত্ব দিয়ে স্মার্টফোনের বাজারে নিজেদের পণ্যসম্ভার বাড়াল ভিভো।