
অভিষেক-সূর্যবংশীর ঝড়ে সিরিজ জয় ভারতের
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৫:৫৬

সিরিজ নির্ধারণী টেস্টে খেলতে পারছেন না স্মিথ। ছবি: আইসিসি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। ঘাড়ের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শেষ ম্যাচে খেলতে পারছেন না অভিজ্ঞ ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। তাকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে প্যাট কামিন্সের দল।
তিন ম্যাচের সিরিজে প্রথম দুই টেস্ট শেষে ১-১ সমতা। মঙ্গলবার (২৭ অক্টোবর) কেপ টাউনে শুরু হওয়া শেষ ম্যাচটি তাই দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
গেবেখায় দ্বিতীয় টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন স্মিথ। শেষ মুহূর্ত পর্যন্ত তার ফিটনেসের অপেক্ষায় ছিল অস্ট্রেলিয়া। তবে ম্যাচের সকালে অনুশীলন করেও স্বস্তি না পাওয়ায় তাকে নিয়ে ঝুঁকি নেয়নি দল।
টসের সময় স্মিথের না খেলার বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক কামিন্স। শেষ টেস্টের একাদশে চারটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া।
চোট কাটিয়ে ফিরেছেন ক্যামেরন গ্রিন ও জশ ইংলিস। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলছেন স্পিনিং অলরাউন্ডার কুপার কনোলি। ন্যাথান লায়ন ফিরেছেন স্কট বোল্যান্ডের জায়গায়। ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গী ম্যাট রেনশ। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।