
হৃদয়ের অবিশ্বাস্য সেঞ্চুরি, লিটন ও তানজিদের ব্যাটে স্বপ্নের মতো দিন বাংলাদেশের
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৩:৪৪

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা চার পেসার নিয়ে একাদশ সাজালেও সেই পথে হাঁটেনি বাংলাদেশ। বাংলাদেশের একাদশে খেলছে তিন পেসার। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের সঙ্গে একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।
তবে প্রয়োজনে তাওহীদ হৃদয় ও মুমিনুল হকের স্পিন বোলিং কাজে লাগানোর ইঙ্গিত আগেই দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে তরুণ ওপেনার মাহফিজুল ইসলামের। মুশফিকুর রহিম ও মুমিনুল হক দলে ফিরলেও একাদশে জায়গা ধরে রেখেছেন হৃদয়।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ
এইডেন মারক্রাম, মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথিউ ব্রিটজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, ডেন প্যাটারসন ও কাগিসো রাবাদা।
প্রাসঙ্গিক: