
অভিষেককে যুবরাজের খোঁচা, জবাব দিলেন শিষ্য
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ২০:৩৪

মাও জে দংকে নিয়ে মন্তব্য করার পর ক্ষমা চাইলেন এমবাপ্পে। ছবি: সংগৃহীত
চীনের প্রয়াত নেতা মাও জে দংকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ানোর পর ক্ষমা চেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নিজের মন্তব্যকে ‘অবিবেচনাপ্রসূত’ উল্লেখ করে চীন ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা চীনা জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে এমবাপ্পে লিখেছেন, 'সম্প্রতি একটি সাক্ষাৎকারের সময় নিজের একটি ছবি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলাম আমি। আমার মন্তব্যটি ছিল অবিবেচনাপ্রসূত এবং আমি এখন বুঝতে পারছি যে, এটি চীন এবং বিশ্বজুড়ে চীনা সম্প্রদায়ের অনেক মানুষকে আঘাত করেছে।'
https://t.co/MQBo9NCSy5
— Kylian Mbappé (@KMbappe) October 27, 2026
ফরাসি এই তারকা আরও লেখেন, 'আমার কথায় যারা কষ্ট পেয়েছেন, তাদের সবার কাছে ক্ষমা চাইছি আমি। এটা (কষ্ট দেয়া) আমার উদ্দেশ্য ছিল না। চীনা জনগণ ও তাদের ইতিহাসের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি আন্তরিকভাবে দুঃখিত।'
সোমবার (২৬ অক্টোবর) ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাওয়ের ছবি নিয়ে মন্তব্য করতে শোনা যায় এমবাপ্পেকে। তবে ভিডিওটির সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
এ ঘটনায় এমবাপ্পের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে চীনের পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইস্ট্রক বেভারেজ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী মেংনিউ ও মিল্কগ্রাউন্ড। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনও এমবাপ্পে ও লা লিগা-সংশ্লিষ্ট ম্যাচের সম্প্রচার বন্ধ করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।