
শান্তর রিভিউ বিভ্রাটের পরও স্বস্তি নিয়েই লাঞ্চে গেল বাংলাদেশ
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৩:৫০

ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন ও’রুর্ক। ছবি: এএফপি
ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের আসন্ন ঘরের মাঠের সিরিজ থেকে ছিটকে গেলেন উইল ও’রুর্ক। বাঁ পায়ের হ্যামস্ট্রিং ও কাফের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া সময়মতো শেষ করতে না পারায় ছিটকে গেছেন এই ডান হাতি কিউই পেসার । সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত বিশ্রামে রাখা হয়েছে ও’রুর্ককে। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে চার টেস্টের সিরিজকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, 'ভারতের বিপক্ষে ঘরের মাঠে এত বড় একটি সিরিজে উইল খেলতে না পারাটা অবশ্যই হতাশাজনক। ওয়ানডে ও টেস্ট—দুই সিরিজেই তার খেলার কথা ছিল। তবে পরবর্তী আলোচনার পর আমরা সবাই একমত হয়েছি, দুটি চোট থেকে পুরোপুরি সেরে উঠতে এবং ধীরে ধীরে নিরাপদভাবে বোলিংয়ের কাজের চাপ বাড়াতে তাকে আরও কিছুটা সময় দেওয়াই ভালো হবে।'
তিনি আরও বলেন, 'আগামী কয়েক মাসে আমাদের পেস বোলিং বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই উইলকে ফেরানোর ক্ষেত্রে আমরা সতর্ক অবস্থান নিয়েছি, যাতে মাঠে ফেরার আগে সে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারে। আশা করছি, ডিসেম্বরের শেষ দিকে প্লাঙ্কেট শিল্ডে ক্যান্টারবারির হয়ে সে ফিরতে পারবে। আর সবকিছু পরিকল্পনামতো এগোলে ৯ ডিসেম্বর পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেই তাকে পাওয়া যাবে।'
২৫ বছর বয়সি ও’রুর্ক সাম্প্রতিক সময়ে বারবার চোটের সমস্যায় পড়েছেন। পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে সাত মাস মাঠের বাইরে থাকার পর গত এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সাদা বলের সফরে ক্রিকেটে ফিরেছিলেন তিনি।
এরপর জুনে ইংল্যান্ড সফরে তিনটি টেস্টেই খেলেন এই পেসার। তবে নটিংহ্যামে সিরিজের তৃতীয় টেস্টের শেষ দিনে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। সেই চোটের পর থেকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি ও’রুর্ক। এর মধ্যে গত আগস্টে অনুশীলনের সময় কাফে নতুন করে চোট পাওয়ায় তার মাঠে ফেরার সময় আরও পিছিয়ে যায়।
রোববার (১১ অক্টোবর) ভারতের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করার কথা নিউজিল্যান্ডের।
ভারত-নিউজিল্যান্ড সিরিজের সূচি অনুযায়ী, ২২ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৪ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
সবশেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২৩ নভেম্বর ওয়েলিংটনে এবং দ্বিতীয় টেস্ট ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ক্রাইস্টচার্চে।