ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন ও’রুর্ক
ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের আসন্ন ঘরের মাঠের সিরিজ থেকে ছিটকে গেলেন উইল ও’রুর্ক। বাঁ পায়ের হ্যামস্ট্রিং ও কাফের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া সময়মতো শেষ করতে না পারায় ছিটকে গেছেন এই ডান হাতি কিউই পেসার । সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত বিশ্রামে রাখা হয়েছে ও’রুর্ককে। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে চার টেস্টের সিরিজকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ৩:৫০