
কামিন্দু- ধনাঞ্জয়ার ব্যাটে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় দিন পার শ্রীলঙ্কার
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২১:৪০

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ছবি: সম্পাদিত
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকে পেল বাংলাদেশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের (মিনিস্ট্রি টার্ফ-২) মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে পাকিস্তান। তিন ম্যাচে ছয় পয়েন্ট এবং ১.১৮৬ নেট রান রেট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে তারা। অন্যদিকে বাংলাদেশ গ্রুপ ‘বি’-এর রানার্সআপ হয়েছে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে জুনিয়র টাইগাররা।
এদিকে, একই দিনে টার্ফ-১-এ অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। সেখানে মুখোমুখি হবে ভারত ও গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন আফগানিস্তান।
মঙ্গলবার (১০ নভেম্বর) ইউএইকে ৭০ রানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়া শেষ দল ছিল ভারত। গত আসরের রানার্সআপরা নেপালকে ১০ উইকেটে বিধ্বস্ত করে টুর্নামেন্ট শুরু করেছিল। তবে পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে অল্প ব্যবধানে হারতে হয় তাদের।
অন্যদিকে গত সোমবারই (৯ নভেম্বর) সেমিফাইনাল নিশ্চিত করেছিল আফগানিস্তান। শ্রীলঙ্কাকে ১০৬ রানে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান নিশ্চিত করে তারা। তিন ম্যাচে ছয় পয়েন্টের পাশাপাশি তাদের নেট রান রেট ৩.১৭৬।
দুই সেমিফাইনালের বিজয়ী দল মুখোমুখি হবে ফাইনালে। আগামী ১৪ নভেম্বর একই ভেন্যুর টার্ফ-২-এ অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।