
‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, আর্জেন্টাইন তরুণকে মেসির মায়ের আবেগঘন বার্তা
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩

র্যাঙ্কিংয়ের পাঁচে উঠে এলো মরক্কো। ছবি: এএফপি
ফিফা র্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়ল মরক্কো। ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আফ্রিকার দেশটি। আফ্রিকান ফুটবলের জন্যও এটি বিশেষ অর্জন। কারণ, ১৯৯৪ সালে নাইজেরিয়ার পর দ্বিতীয়বারের মতো কোনো আফ্রিকান দল জায়গা করে নিল র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে।
সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে ১ হাজার ৮০৫.৩৪ পয়েন্ট নিয়ে পাঁচে আছে মরক্কো। শীর্ষ চারটি অবস্থানে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। ২ হাজার ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। এরপর রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড।
অন্যদিকে এক ধাপ পিছিয়ে ১ হাজার ৮০০.৩৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমেছে ব্রাজিল। দুই ধাপ হারিয়ে ১ হাজার ৭৯৭.৬০ পয়েন্ট নিয়ে পর্তুগালের অবস্থান সপ্তম।
মরক্কোর এই উন্নতির পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ের দারুণ পারফরম্যান্স। গত শুক্রবার আফ্রিকা কাপ অব নেশন্স বাছাইপর্বে নাইজারকে ৫-১ গোলে হারায় তারা।
অন্যদিকে, জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। পর্তুগালও ডেনমার্কের বিপক্ষে হেরেছে ৪-১ গোলে। দুই দলের এই ব্যর্থতার সুযোগেই র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে মরক্কো।
প্রাসঙ্গিক: