
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ওসমান ফারুক সস্ত্রীক শারীরিকভাবে অসুস্থ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে ওয়াকিবহাল একটি সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় এমপি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ড. ওসমান ফারুক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রাসঙ্গিক: