
‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, আর্জেন্টাইন তরুণকে মেসির মায়ের আবেগঘন বার্তা
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৪:৫৬

আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ছবি: রয়টার্স
কোস্টারিকার বিপক্ষে বড় জয়ের ম্যাচে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ক্লিন শিট রাখার রেকর্ডে এবার সের্হিও রোমেরোর পাশে বসেছেন বিশ্বকাপজয়ী এই গোলকিপার।
বাংলাদেশ সময় আজ ভোরে মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোল করতে দেননি মার্টিনেজ। জাতীয় দলের হয়ে ৭১তম ম্যাচে এটি তার ৪৭তম ক্লিন শিট। সমানসংখ্যক ক্লিন শিট পেতে রোমেরো খেলেছিলেন ৯৬ ম্যাচ।
অর্থাৎ ম্যাচের সংখ্যায় অনেক এগিয়ে আছেন মার্টিনেজ। তার ক্লিন শিটের হার ৬৫.৭১ শতাংশ, যেখানে রোমেরোর ৪৮.৯৬ শতাংশ।
কোস্টারিকার বিপক্ষে প্রথমার্ধের ১৮ মিনিটে দারুণ একটি সেভও করেন মার্টিনেজ। জোসিমার মেন্দেসের কাছ থেকে আসা জোরালো শট ফিরিয়ে দেন ক্ষিপ্রতায়।
চোয়ালের চোট কাটিয়ে মাঠে ফিরে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সি এই গোলকিপার। সতীর্থদের জন্য পুরোপুরি ফিট থাকাটা জরুরি বলেও জানিয়েছেন তিনি। এদিকে মেসির অনুপস্থিতিতে দল নতুনভাবে মানিয়ে নিচ্ছে বলে মনে করেন মার্টিনেজ। তার বিশ্বাস, নিজেদের সেরাটা দিয়ে আবারও সমর্থকদের ভালোবাসা অর্জন করবে আর্জেন্টিনা।
প্রাসঙ্গিক: