মালদ্বীপে ছয় মাসে প্রাণ গেছে ৪৫ বাংলাদেশির, প্রবাসীদের অকালমৃত্যু বাড়ছে কেন
দক্ষিণ এশিয়ার পর্যটননির্ভর দেশ মালদ্বীপে বিভিন্ন পেশায় কর্মরত আছেন লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি। দেশটিতে গত ছয় মাসে বিভিন্ন কারণে ৪৫ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের তথ্য বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসেই মৃতের এই সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। মৃত অধিকাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। কর্মক্ষম বয়সে একের পর এক প্রবাসীর এমন অকালমৃত্যুতে উদ্বেগ বাড়ছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতেও।
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ৮:৪০