মুক্তির আগেই ‘রামায়ণ’-এর আয় ১৭ কোটি
মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলেছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। রণবীর কাপুর অভিনীত এবং নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটির অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় ইতিমধ্যে ১৭ কোটি রুপি ছাড়িয়েছে। অগ্রিম বুকিংয়ে সবচেয়ে বেশি আয় এসেছে হিন্দি সংস্করণ থেকে। তবে বড় শহরগুলোর মধ্যে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হারে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু।
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ৫:৪