
সালমান-ঐশ্বরিয়ার ছবি প্রকাশ করে সমালোচনার ঝড়ে সঞ্জয়লীলার প্রযোজনা সংস্থা
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫:৪

মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলেছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। ছবি: সংগৃহীত
মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলেছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। রণবীর কাপুর অভিনীত এবং নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটির অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় ইতিমধ্যে ১৭ কোটি রুপি ছাড়িয়েছে। অগ্রিম বুকিংয়ে সবচেয়ে বেশি আয় এসেছে হিন্দি সংস্করণ থেকে। তবে বড় শহরগুলোর মধ্যে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হারে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু।
বক্স অফিসের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভারতের ৬ হাজার ৭৮০টি শো থেকে ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রির আয় দাঁড়িয়েছে ১৭ কোটি ৮ লাখ রুপি। এ সময় পর্যন্ত বিক্রি হয়েছে ৩ লাখ ৩৩ হাজার টিকিট।
অগ্রিম বুকিংয়ের মোট আয়ের প্রায় ৮৩ শতাংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে, যার পরিমাণ ১৪ কোটি ১৭ লাখ রুপি। কন্নড় সংস্করণ থেকে আয় হয়েছে ২ কোটি ৩৬ লাখ রুপি। এ ছাড়া তেলুগু সংস্করণ থেকে ৪৯ লাখ ৬৯ হাজার এবং তামিল সংস্করণ থেকে ৫ লাখ ৪৯ হাজার রুপি আয় হয়েছে।
শহরভিত্তিক অগ্রিম টিকিট বিক্রির হিসাবে ৩ কোটি ৫ লাখ রুপি আয় নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি-এনসিআর। ২ কোটি ৮৫ লাখ রুপি আয় নিয়ে দ্বিতীয় অবস্থানে বেঙ্গালুরু। তবে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হার এই শহরেই সর্বোচ্চ, ১৬ শতাংশ।
অন্যদিকে, মুম্বাইয়ে অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ রুপি। হায়দরাবাদে এই আয় ৮৯ লাখ ৩৫ হাজার এবং কলকাতায় ৬৭ লাখ ৮৫ হাজার রুপি।
ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয়, রাবণের সাজে যশ, আবহসংগীত ও অ্যাকশন দৃশ্য নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক দর্শক। ছবিটির বিশাল নির্মাণশৈলী ও ব্যাপ্তি নিয়েও আলোচনা হচ্ছে। কেউ কেউ এর সঙ্গে তুলনা টেনেছেন হলিউডের জনপ্রিয় ফ্যান্টাসি সিনেমা ‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর।
দুই পর্বে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। প্রথম পর্বে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। এ ছাড়া হনুমানের ভূমিকায় সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ: পার্ট ১’-এর। সিনেমাটির দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৮ সালের দীপাবলিতে।