কোটি টাকা দাবি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে হুমকি আয়ুষ্মানকে
বলিউড তারকাদের ঘিরে একের পর এক হুমকির ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। এবার হুমকির মুখে পড়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। কোটি কোটি টাকা দাবি করে তাকে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। হুমকিদাতা নিজেকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২২:৫৬