
বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’!
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ৯:৫৬

অডিওবার্তার মাধ্যমে আয়ুষ্মান খুরানার কাছে অর্থ দাবি করে হুমকি দেওয়া হয়। ছবি: সংগৃহীত
বলিউড তারকাদের ঘিরে একের পর এক হুমকির ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। এবার হুমকির মুখে পড়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। কোটি কোটি টাকা দাবি করে তাকে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। হুমকিদাতা নিজেকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি অডিওবার্তার মাধ্যমে আয়ুষ্মান খুরানার কাছে অর্থ দাবি করে হুমকি দেওয়া হয়। বিষয়টি সামনে আসার পরই তদন্তে নামে পুলিশ। তবে হুমকিদাতার সঙ্গে সত্যিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তদন্তকারীরা অডিওবার্তায় থাকা কণ্ঠস্বরের সঙ্গে তাদের নথিতে থাকা একই নামের এক ব্যক্তির কণ্ঠস্বর মিলিয়ে দেখছেন। এর মাধ্যমে হুমকিদাতার প্রকৃত পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হুমকিদাতার পরিচয় যাচাই করা হচ্ছে। পাশাপাশি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি আয়ুষ্মান খুরানা। অভিনেতার পক্ষ থেকেও আসেনি আনুষ্ঠানিক কোনো বিবৃতি। তদন্তের স্বার্থে হুমকিদাতার পরিচয় কিংবা ঠিক কত টাকা দাবি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
এদিকে মঙ্গলবার বলিউডের আরেক অভিনেতা তুষার কাপুরের কাছেও এসেছিল হুমকির ফোন। তার কাছে পাঁচ কোটি রুপি দাবি করে এক ব্যক্তি। ফোনে নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়েছিল ওই হুমকিদাতা। তবে প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কর্মকর্তাদের ধারণা, ঘটনাটি ভুয়া। বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে ওই ব্যক্তির কোনো যোগসূত্র নেই বলেই সন্দেহ করছেন তদন্তকারীরা।
ফলে নতুন করে প্রশ্ন উঠেছে, তুষার কাপুরের মতো আয়ুষ্মান খুরানাকেও কি একই কায়দায় ভুয়া হুমকি দেওয়া হয়েছে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো যোগসূত্র? বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর হামলার শিকার হয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। একটি ফুটবল ক্লাব থেকে গাড়িতে ওঠার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় টাইগার অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হন তার গাড়িচালকসহ আরও একজন। পরপর এমন হুমকি ও হামলার ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রাসঙ্গিক: