নেতানিয়াহুর সামনে সরকার গঠনের কোনো পথ নেই, দাবি ইয়ার লাপিদের
ইসরাইলের বিদায়ী বিরোধীদলীয় নেতা ও ‘বি’ইয়াচাদ’ দলের নেতা ইয়ার লাপিদ দাবি করেছেন, সদ্য সমাপ্ত নির্বাচনে নেতানিয়াহুবিরোধী জোট ‘পয়েন্টের ব্যবধানে জয়’ পেয়েছে। তার দাবি, নির্বাচনে নেতানিয়াহুর জোটের আসন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সরকার গঠনের কোনো পথ নেই তার সামনে। তবে বিরোধী জোটের নিরঙ্কুশ জয় না আসায় সরকার গঠনের আলোচনা এগিয়ে নিতে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন লাপিদ।
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৮