হাজার গোলের পথে আরও এক ধাপ এগোলেন রোনালদো
পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের নেফৎচি ফারগোনার বিপক্ষে গোল করে আল নাসরকে জিতিয়েছেন পর্তুগিজ মহাতারকা। এই গোলের পর তার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮১-এ। হাজার গোলের মাইলফলক ছুঁতে আর প্রয়োজন ১৯টি গোল।
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২২:১২