সংস্কারের ছয় মাসেই মহাসড়কে ১০ কিলোমিটার ধস, দায় কার?
সংস্কারের পেছনে ব্যয় হয়েছে ২১ কোটি ৬১ লাখ টাকা। অথচ কাজ শেষ হওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই বেহাল হয়ে পড়েছে পঞ্চগড়-বোদা জাতীয় মহাসড়কের সাড়ে ১০ কিলোমিটার অংশ। এতে দুর্ঘটনার ঝুঁকি, ভোগান্তি নিয়ে চলাচল করছেন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। এত বিপুল অর্থ ব্যয়ে সংস্কারের পরও কেন দ্রুত সড়কটি ক্ষতিগ্রস্ত হলো? তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ৩:১