ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ ফেলার পরিকল্পনা ইরানের!
মার্কিন গোয়েন্দাদের নতুন তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে ওয়াশিংটন ডিসিতে তথাকথিত ‘ডার্টি বোমা’ অথবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান। তবে তেহরান এমন হামলা চালাতে সক্ষম কি না কিংবা বাস্তবেই তা করার সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এ বিষয়ে অবগত সাত মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০:২৭