
রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৭

ফাইল ছবি
মার্কিন গোয়েন্দাদের নতুন তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে ওয়াশিংটন ডিসিতে তথাকথিত ‘ডার্টি বোমা’ অথবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান। তবে তেহরান এমন হামলা চালাতে সক্ষম কি না কিংবা বাস্তবেই তা করার সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে মার্কিন
প্রাসঙ্গিক:
সবশেষ গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত সূত্রগুলো বলছে, আপাতত নিজেদের হাতে সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প প্রস্তুত রাখতেই ইরান এসব পরিকল্পনা করছে। তবে হামলা আসন্ন, এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।
দুটি সূত্র জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা ইরানের পরিকল্পনায় নির্দিষ্ট কিছু স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ পেয়েছেন। বিষয়টি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে ব্যাপক তৎপরতা ও জরুরি প্রস্তুতির সৃষ্টি করেছে।
এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ‘সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের অভ্যন্তরে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।’
তবে মার্কিন কর্মকর্তারা গোয়েন্দা তথ্যটিকে ইরানের ক্রমবর্ধমান প্রতিশোধপরায়ণ মনোভাবের একটি উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং কঠোর অর্থনৈতিক অবরোধের চাপে ইরান যখন বিপর্যস্ত, তখন দেশটির পক্ষ থেকে এমন পরিকল্পনার তথ্য সামনে এসেছে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এরই মধ্যে অবরোধের প্রভাবকে ‘বিধ্বংসী’ বলে বর্ণনা করেছেন।
সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ইরান এখন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের ভেতরে সম্ভাব্য হামলার পরিকল্পনা সক্রিয়ভাবে বিবেচনা করছে। যদিও এখন পর্যন্ত হামলা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক কর্মকর্তা বলেন, ‘তাদের হামলা চালানোর মতো লোকজন প্রয়োজনীয় অবস্থানে রয়েছে কি না, সেটি এখনো বিতর্কের বিষয়।’
যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা কার্যত থমকে থাকার মধ্যেই গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে। তবে সবশেষ হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রস্তুতি জোরদারের বিষয়টি সংঘাতের অনিশ্চিত ও অস্থিতিশীল পরিস্থিতিকে সামনে নিয়ে এসেছে। গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের শুরু করা এই যুদ্ধের মূল্য যে শুধু জ্বালানির উচ্চমূল্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে।
দুটি সূত্র জানিয়েছে, গত এক সপ্তাহে সম্ভাব্য হুমকি মোকাবিলায় করণীয় নিয়ে মার্কিন কর্মকর্তারা একাধিক বৈঠক করেছেন। একটি সূত্র এই প্রস্তুতিমূলক তৎপরতাকে ‘সতর্কতামূলক ও বিচক্ষণ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে।
এদিকে ইরানের হুমকির কারণে গত সপ্তাহে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক বাহিনীর আবাসন এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ পদক্ষেপ নেয়।
মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, অপ্রচলিত অস্ত্র দিয়ে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে তৈরি করা হয় ‘ডার্টি বোমা’। এ ধরনের বোমা তৈরি তুলনামূলক সহজ।
এ ধরনের হামলার জন্য ইরানকে সরাসরি প্রশিক্ষিত হামলাকারী যুক্তরাষ্ট্রে পাঠানোরও প্রয়োজন নাও হতে পারে। দেশটিতে আগে থেকেই বসবাস করছেন, এমন কাউকে হামলা চালাতে রাজি করানোই যথেষ্ট হতে পারে।
একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইরানি যোগাযোগের এমন কিছু তথ্য পেয়েছেন, যেখানে দাবি করা হয়েছে, দেশটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ মজুত করা হয়েছে। তবে এসব তথ্য কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।
তবে সামগ্রিকভাবে কর্মকর্তাদের ধারণা, ইরানের পক্ষে যুক্তরাষ্ট্রের ভেতরে আগে থেকেই তেজস্ক্রিয় পদার্থ কিংবা রাসায়নিক উপাদান মজুত করে রাখা খুব কঠিন নয়। প্রচলিত বিস্ফোরকের সঙ্গে এসব উপাদান যুক্ত করে হামলা চালানোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক সূত্র বলেন, ‘গত প্রায় ১০ বছর ধরে আমাদের সীমান্ত যে মাত্রায় অরক্ষিত ছিল, তাতে হামলাকারীদের দেশে প্রবেশ করানো এবং বিস্ফোরক তৈরির উপাদান সংগ্রহ ও স্থাপন করা অত্যন্ত সহজ হতো।’
অন্য একটি সূত্রের দাবি, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাই মনে করেন, তেজস্ক্রিয় পদার্থ যুক্তরাষ্ট্রে আগে থেকেই মজুত থাকতে পারে। অর্থাৎ, ইরানের এ ধরনের হামলা চালানোর সক্ষমতা নতুন করে বাড়েনি। দ্বিতীয় একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, পরিবর্তন এসেছে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সম্ভাব্য প্রণোদনায়।
এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর মন্তব্যের জন্য বিষয়টি ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের কার্যালয়ে পাঠিয়েছে। তবে ওই কার্যালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
অন্যদিকে, নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে ইরান সম্পূর্ণ অবৈধ মনে করে এবং এ ধরনের অস্ত্র ব্যবহারের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে।’
তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে উঠে আসা সম্ভাব্য ডার্টি বোমা হামলার পরিকল্পনা সম্পর্কে ওই মুখপাত্র সরাসরি কোনো মন্তব্য করেননি।
সূত্র: সিএনএন